আজ , ।   

কক্সবাজার সদর মডেল থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ

আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সদর মডেল থানার উদ্যোগে ‘কমিউনিটি পুলিশিং’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ আগষ্ট শনিবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানার উদ্যোগে শহীদ সুভাষ হলে ‘কমিউনিটি পুলিশিং’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্), মোঃ অহিদুর রহমান, পিপিএম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদুল হাসান।
সভায় আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা প্রফেসর ডঃ মোস্তফা কামিল, সাবেক ডীন, সাবেক চেয়ারম্যান, কুরআনিক সাইন্স, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, উপজেলা কমিউনিটি পুলিশিং এর কার্যকরি কমিটির সভাপতি আবদুল মাবুদ, সাধারণ সম্পাদক, আমানুল হক আমান, কক্সবাজার পৌরসভা কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা মাহবুবুর রহমান, সভাপতি, কক্সবাজার প্রেস ক্লাব, এড. আবদুল মান্নান, সভাপতি কক্সবাজার বার কাউন্সিল, নুরুল ইসলাম হেলালী, সভাপতি, সাংবাদিক ইউনিয়ন, অধ্যাপক আক্তার চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কক্সবাজার সিটি কলেজ এবং কক্সবাজার পৌরসভা কমিউনিটি পুলিশিং এর কার্যকরি কমিটির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
এতে সদর উপজেলার ৫ টি ইউনিয়ন এবং কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডের ৫৩২ জন কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সদস্যরা প্রত্যেকে সামাজিকভাবে গ্রহণযোগ্য শিক্ষক, মহিলা প্রতিনিধি, ইমাম, ছাত্রসহ বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কক্সবাজার সদর মডেল থানার বর্তমান পুলিশ প্রশাসনের প্রতি তাদের সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। ভবিষ্যতে তারা পুলিশকে প্রকৃত অর্থে জনগনের পাশে পেতে চায়। বক্তারা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সদর মডেল থানা পুলিশের সাম্প্রতিক ভূমিকা ও কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। একইসঙ্গে পুলিশ প্রশাসনকে সত্যিকার অর্থে সবসময় জনগণের পাশে থাকার আহ্বান জানান।
অপরাধ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

আলোকিত প্রতিদিন /০২ আগস্ট ২০২৬/মওম 

- Advertisement -
- Advertisement -