আজ , ।   

যানবাহনে হামলার আ#শঙ্কা: দেশজুড়ে সতর্ক*তা জারি করল পুলিশ

আরো খবর

বিশেষ প্রতিনিধি: দেশজুড়ে পুলিশের ব্যবহৃত যানবাহনের ওপর সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল থেকে পাঠানো জরুরি বার্তায় বলা হয়েছে, পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন সরকারি যানবাহনকে লক্ষ্য করে হামলার আশঙ্কা রয়েছে। তাই ডিউটির সময় কিংবা ডিউটি শেষে পার্কিং করা সব যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া পুলিশি যানবাহন ফেলে রাখা যাবে না। প্রয়োজনে নিরাপদ স্থানে পার্ক করে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে।

এ ছাড়া থানা, পুলিশ লাইন্স ও অন্যান্য সরকারি কম্পাউন্ডে রাখা যানবাহনের নিরাপত্তা বাড়াতে নিয়মিত টহল, নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানিয়েছেন, পুলিশের যানবাহন ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এমন নির্দেশনা দেওয়া হয়।

এতে জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -