আজ , ।   

কক্সবাজারে পুলিশের অ*ভিযানে অ*স্ত্র ও গু*লিসহ যুবক গ্রে*ফ*তার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

রামু থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ একজন অবৈধ অস্ত্রধারী যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত মিনি পিক-আপ জব্দ করা হয়।

৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এ গ্রেফতারের ঘটনা ঘটে। রামু থানা সূত্রে জানা যায়, রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়ার তত্ত্বাবধানে এসআই নিক্সন চৌধুরী ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার কাউয়ারখোপ ইউপি এলাকার নাইক্ষ্যংছড়ি – রামু সড়কে অভিযান পরিচালনা করে অস্থায়ী চেকপোস্ট বসান। তখন পুলিশের সিগন্যাল অমান্য করে একটি মিনি পিকআপ দ্রুত গতিতে চেকপোষ্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে পুলিশ গাড়ীর গতিবিধি পর্যবেক্ষন করে রামু থানার ফতেখারকুল ইউনিয়নের হাজারীকুল এলাকায় রামু – মরিচ্যাগামী সড়ক থেকে মিনি পিকআপ ট্রাকটি আটক করে। তল্লাশী করে গাড়ীর চালকের সিট সংলগ্ন স্টিয়ারিং এর নিচে ব্রেকের পাশে পাদানির নিচ থেকে ১টি বিদেশী পিস্তাল, ১টি ম্যাগজিন এবং ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপের চালক মো.সোহেল (২৭)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার ফরিদুল আলমের ছেলে।

রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন,নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদেশি পিস্তলসহ অবৈধ অস্ত্রধারী এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং আইনের শাসন ও সুশাসন নিশ্চিত্তে প্রাত্যহিক অভিযান চালিয়ে আটকপূর্বক কালপ্রিটদের আদালতে সোপর্দ করা হচ্ছে।
মনিরুল বলেন, রামু থানা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনেও বদ্ধপরিকর। এরআলোকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণে রাত্রিকালীন পুলিশি টহল জোরদার করা হয়েছে।

আলোকিত প্রতিদিন /৩০ জুলাই ২০২৬/মওম 

- Advertisement -
- Advertisement -