আজ , ।   

ধামরাইয়ে শিল্পকারখানায় ভয়াবহ অ#গ্নিকাণ্ড, ক্ষতি ৮-১০ কোটি টাকা

আরো খবর

মামুন আহমেদ জয়: ঢাকা জেলা প্রতিনিধি। ঢাকার ধামরাই উপজেলার বকচর এলাকায় একটি শিল্পকারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান-এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কারখানার স্টাফদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং পরবর্তীতে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে দুজন আহত হয়েছেন। আহতরা হলেন—মো. মানিক মিয়া (৩৫) ও মো. সিয়াম (২৬)। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, অগ্নিকাণ্ডে আনুমানিক ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। বিপরীতে প্রায় ১০ কোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে ক্ষয়ক্ষতি ও উদ্ধারের সঠিক পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলটি ধামরাই ফায়ার স্টেশন থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও কালামপুর বাজার এলাকায় প্রায় ৩ কিলোমিটার সড়কে যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে যানজট নিয়ন্ত্রণ করে ঘটনাস্থলে পৌঁছাতে হয়।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বর্তমানে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -