আজ , ।   

যশোরে গ্রে*প্তার চট্টগ্রামের শীর্ষ স*ন্ত্রা*সী ‘ডেভিড ইমন’

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। এ সময় তার সঙ্গে থাকা আরও তিন সহযোগী—আলিস তমাল, শাফায়াত ও শামীমকেও আটক করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, অভিযানে ডেভিড ইমনকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মাসুদ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সড়কপথে চট্টগ্রামে নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।”

পুলিশ সূত্রে জানা যায়, মোবারক হোসেন ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। তিনি বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুন এবং একই বছরের ২৩ মে পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ঢাকাইয়া আকবর হত্যা মামলারও আসামি ইমন। এছাড়া সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে একাধিক চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির ঘটনায়ও তার নাম উঠে আসে।

আলোকিত প্র্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -