আজ , ।   

কক্সবাজার সদরের নতুন এসিল্যান্ড মশিয়ুরের যোগদান

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসের নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মশিয়ুর রহমান। এর আগে তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক আদেশে তাঁকে কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসে পদায়ন করা হয়েছে।

জানা যায়, মশিয়ুর রহমানের বাড়ি কুমিল্লা জেলায়।তিনি ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। নতুন কর্মস্থলে যোগদান করে তিনি ভূমি-সংক্রান্ত সেবা আরও স্বচ্ছ, দ্রুত ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নতুন এই কর্মকর্তার যোগদানের ফলে ভূমি অফিসের সেবার মান উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল এবং সেবাগ্রহীতারা।

আলোকিত প্রতিদিন /২৯ জুলাই ২০২৬/মওম 

- Advertisement -
- Advertisement -