আজ , ।   

পানের বরজ উ*চ্ছেদ অ*ভিযানে দ*খ*লদারদের সংঘব*দ্ধ হা*মলা, ৫ বনকর্মী গু*রুতর আ*হত

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ

রামু উপজেলার পানেরছড়া রেঞ্জের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা পানের বরজ উচ্ছেদে পরিচালিত অভিযানে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলায় পাঁচজন বনকর্মী জখম হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)।

২৭ জুলাই সোমবার সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে উচ্ছেদ অভিযান চলাকালে হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন— পানেরছড়া রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ও রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম ও মো.সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আহত রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম বলেন, সংরক্ষিত বনভূমি দখল করে পানের বরজ নির্মাণের অভিযোগে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় জসিম উদ্দিন, নাজির হোসেন ও সাহাব উদ্দিনের নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়।
কক্সবাজার রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিকেলের মধ্যে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, আমি ইতোমধ্যে ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। যদিও এখনো পর্যন্ত বন বিভাগের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে যত বড়ই ক্ষমতাধর ব্যক্তি হোক, তাদের আইনের আওতায় আনা হবে।
দায়িত্ব পালনরত বনকর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। এক বিবৃতিতে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন বলে, বনভূমি রক্ষা এবং বন আইন বাস্তবায়নের দায়িত্ব পালনকালে সরকারি দায়িত্বে নিয়োজিত বনকর্মীদের ওপর এ ধরনের হামলা রাষ্ট্রের আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। বন রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের ওপর সংঘটিত এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।বিবৃতিতে সংগঠনটি অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সব দোষী ব্যক্তিকে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং দায়িত্ব পালনরত বনকর্মীদের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।

আলোকিত প্রতিদিন /২৮ জুলাই ২০২৬/মওম 

- Advertisement -
- Advertisement -