আজ , ।   

নেত্রকোনায় ঘন ঘন লো*ডশে*ডিংয়ে অ*তিষ্ঠ জনজীবন

আরো খবর

শহীদুল ইসলাম রুবেল:

দিনে ও রাতে মিলিয়ে প্রচণ্ড গরমের মাঝে ভয়াবহ লোডশেডিং বেড়ে গেছে। অসহনীয় দুর্ভোগে পড়েছে মানুষ। রাতে-দিনে ২৪ ঘণ্টার মধ্যে নেত্রকোনায় গড়ে ১২ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। কোনো কোনো এলাকায় দিনে ১৫ ঘণ্টাও লোডশেডিং চলছে। গ্রামের অবস্থা আরো খারাপ। একবার বিদ্যুৎ গেলে ঘণ্টা পার হলেও আসে না। আবার বিদ্যুৎ এলেও কিছুক্ষণ থাকার পরই আবার চলে যায়। এতে অসহনীয় ভোগান্তিতে পড়েছেন পৌর বাসিন্দারা। এদিকে গত কিছুদিন ধরে নেত্রকোনার তাপমাত্রা বেড়ে যাওয়ায় লোডশেডিংয়ে পৌরবাসীর দুর্ভোগ আরও বেড়েছে। গত দুদিন আর্দ্রতা বেশি থাকায় পৌরবাসী গরমে বেশ কষ্ট পাচ্ছেন। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারনে গ্রামে ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। প্রচণ্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। এর সঙ্গে দিনে-রাতে লোডশেডিং মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে।
লোডশেডিং বাড়ায় মানুষের কষ্ট বেড়েছে। লোডশেডিং অসুস্থ মানুষগুলোকে মারাত্মক কষ্টে ফেলেছে। প্রবীণ মানুষের কষ্টও অবর্ণনীয়। শিক্ষার্থীদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেত্রকোনার পিডিবি নির্বাহী প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম শাহীন জানান, ২৮ জুলাই অফ পিক আউয়ারে নেত্রকোনায় ২২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল কিন্তু ২৮ জুলাই মঙ্গলবার অফপিক আওয়ারে ১২ মেগাওয়াট বিদ্যুতের সরবরাহ দেয়া হয়েছে। ১০ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে।

চাহিদার অর্ধেক লোডশেডিং করার কথা পিডিবি স্বীকার করলেও বাস্তবে এর পরিমাণ আরো বেশি বলে দাবি করা হয়েছে। চাহিদার অন্তত অর্ধেকের চেয়ে বিদ্যুৎ লোডশেডিং করা হচ্ছে বলে দাবি করে সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, এজন্য রাতে–দিনে সমানতালে বিদ্যুতের ভেল্কিবাজি চলছে।

বিভিন্ন এলাকায় আধা ঘণ্টা বিদ্যুৎ থাকলে দুই ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। আবার কোনো এলাকায় এক ঘণ্টা বিদ্যুৎ দিয়ে কখন আসবে তার খবরই থাকছে না। বিশেষ করে অনুন্নত এলাকা হিসেবে বিবেচিত অঞ্চলগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। এছাড়া গ্রামে দিনে–রাতে বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না।

তীব্র লোডশেডিংয়ের কারণে মানুষের মাঝে অসন্তোষ বিরাজ করছে। বিশেষ করে অসুস্থ, প্রবীণ ও শিশু রয়েছে এমন পরিবারগুলোতে কষ্টের সীমা নেই। দুর্ভোগ সহনীয় পর্যায়ে রাখতে অনেকেই রিচার্জেবল ফ্যান, লাইট ও আইপিএস কিনছেন। এদিকে চাহিদা বৃদ্ধির সুযোগে ব্যবসায়ীরা এসব পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন। আবার বিদ্যুৎ না থাকায় ব্যাটারিও চার্জ হচ্ছে না। ফলে আইপিএস বা রিচার্জেবল ফ্যান, লাইট থেকেও পর্যাপ্ত সাপোর্ট পাওয়া যাচ্ছে না।

এদিকে গত কিছুদিন ধরে নেত্রকোনায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। ফেইসবুকে ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজনরা।

আলোকিত প্রতিদিন /২৮ জুলাই ২০২৬/মওম 

- Advertisement -
- Advertisement -