নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
২৭ জুলাই সোমবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৬ সালের জুন ও জুলাই মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে ভালো ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে শ্রেষ্ঠ ওসির এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় চট্টগ্রাম বিভাগের এডিশনাল আইজিপি মোহাম্মদ মনিরুজ্জামান, এডিশনাল ডিআইজি এডমিন, এডিশনাল ডিআইজি ক্রাইম, এডিশনাল ডিআইজি ইনটেলিজেন্স, পুলিশ সুপার এডমিন, পুলিশ সুপার ক্রাইম, পুলিশ সুপার ইনটেলিজেন্স, অতিরিক্ত পুলিশ সুপারগন,অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আমি কক্সবাজার জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ সদর থানার সকল পুলিশ সদস্য ও কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দের কাছে কৃতজ্ঞ। তাদের আন্তরিকতা ও স্বতঃস্ফূর্ত সহযোগিতার কারণে আজকের এ অর্জন। পরম করুণাময় মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।
তিনি আরো বলেন, আজকের এই সম্মাননা অনুষ্ঠানে আমার একটাই ব্রত অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতেই হবে এবং এই সমাজটাকে মাদক মুক্ত করতে হবে।
আলোকিত প্রতিদিন /২৮ জুলাই ২০২৬/মওম

