আলোকিত প্রতিবেদক:
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
২৬ জুলাই রবিবার দুপুর সাড়ে ১২টায় তিনি সেখানে যান। তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
এদিকে জিয়া উদ্যানে তার আগমন ঘিরে তার নির্বাচনি এলাকা ভোলার বিএনপির নেতাকর্মীরা সকাল থেকে সেখানে অবস্থান নেন এবং স্লোগান দেন। বেলা সাড়ে ১১টায় তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানান।
২৪ জুলাই শুক্রবার রাষ্ট্রপতির দায়িত্ব থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সাংবিধানিক নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত হন তিনি।
আলোকিত প্রতিদিন /২৬ জুলাই ২০২৬/মওম

