আজ , ।   

আর্মি ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আর্মি আইবিএ সাভার)-এর ১৮তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

আরো খবর

মামুন আহমেদ জয়, ঢাকা জেলা প্রতিনিধি। সাভারের আর্মি ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আর্মি আইবিএ সাভার)-এর বিবিএ ১৮তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে বর্ণিল আয়োজন ও আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আর্মি আইবিএ সাভার)-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ শাহেদ রহমান (অব.)।

এ সময় প্রতিষ্ঠানের অতিরিক্ত পরিচালক লে. কর্নেল মিজানুর রহমান শাহ চৌধুরী (অব.) এবং উপপরিচালক মেজর সৈয়দ সিরাজুল হক উপস্থিত ছিলেন তিনি।

অনুষ্ঠানে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ শাহেদ রহমান (অব.) নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্বগুণ বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

নবীন বরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পরিচিতি পর্ব, সাংস্কৃতিক পরিবেশনা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। ফলে অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে আনন্দঘন ও স্মরণীয়।

আয়োজকদের মতে, এ ধরনের নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্যাচের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের শিক্ষাবান্ধব পরিবেশের সঙ্গে দ্রুত পরিচিত ও খাপ খাইয়ে নিতে উৎসাহিত হবে।

অনুষ্ঠানের সার্বিক তথ্য ও জনসংযোগের দায়িত্বে ছিলেন আর্মি আইবিএ সাভারের পাবলিক রিলেশন অফিসার মো. হাসিবুল হোসাইন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -