আজ , ।   

হাটহাজারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে পালিত হলো ‘জুলাই গ*ণঅ*ভ্যু*ত্থা*ন দিবস

আরো খবর

মোঃ জহির উদ্দিন বাবর:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। গণঅভ্যুত্থানের সব শহীদ, আহত ও অংশ নেওয়া সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে বিদ্যালয়ে আলোচনা সভা, দেওয়ালিকা প্রকাশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক ছাত্র ও রাজনীতিবিদ লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান।

​প্রধান অতিথির বক্তব্যে লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল বলেন, “জুলাইয়ের যোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে যে সাহস দেখিয়েছেন, তা দেশের মানুষ চিরকাল মনে রাখবে। তাঁদের এই দেশপ্রেম ও ত্যাগ আগামী দিনের ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করবে।”

​সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। দিবসটি উপলক্ষে সিনিয়র শিক্ষিকা রুবিনা আক্তারের পরিচালনায় একটি বিশেষ দেওয়ালিকাও প্রকাশ করা হয়।

​শিক্ষক জাহেদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন ও লিটন ময় দে। সিনিয়র শিক্ষক নুরুল আলম, নুরুল ইসলাম কুতুবী, মো. একরামুল হক ও আশরাফুল ইসলাম।

​সবশেষে দেশ ও জাতির কল্যাণ এবং আন্দোলনে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আলোকিত প্রতিদিন /২৫ জুলাই ২০২৬/মওম 

- Advertisement -
- Advertisement -