আজ , ।   

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন হোসেন নির্বাচিত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে এনটিভির নূরুদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে আরটিভির মোহাম্মদ মোমিন হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি ফরিদ হোসেন।

সভা শুরুতে গত তিন বছরে মৃত্যুবরণকারী সংগঠনের চার সদস্যের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। প্রয়াত সদস্যরা হলেন আবদুল ওয়াসে আনসারী বাবু, শেহাব উদ্দিন নাফা, সাঈদুর রহমান রিমন এবং ফজলুন নাজিমা খানম।

সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন শাহীন চৌধুরী, মোরসালিন বাবলা, কার্তিক চ্যাটার্জী, রফিকুল রহমান, এসএম মনিরুল ইসলাম, শান্তা মারিয়া, অনজন রহমান, বুলবুল আহমেদ, সৈয়দ নূরুল হুদা রনো, মির্জা আমিন আহমেদ ইয়ান, দেওয়ান মাসুদা সুলতানাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এবিএম রফিকুর রহমান ও এসএম মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অনজন রহমান, কোষাধ্যক্ষ শিরীন সুলতানা, জনকল্যাণ সম্পাদক নূরুননবী রবি, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সুমন ইসলাম, দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বুলবুল আহমেদ, রাশেদুল হক, গ্যালমান শফি, দেলোয়ার হোসেন বাদল, কুশর ইয়াসির এবং লুৎফর রহমান শিকদার।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে ৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। পরিষদের সদস্যরা হলেন, কার্তিক চ্যাটার্জী, ফরিদ হোসেন, শাহীন চৌধুরী, হাসান হাফিজ, মোরসালিন বাবলা, সাহাবুদ্দিন শিকদার ও মাহবুব আলম।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সদস্যদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের ঐক্য সুসংহত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

- Advertisement -
- Advertisement -