আলোকিত ডেস্ক: ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানার পর তরুণ বিক্ষোভকারীদের আরও দুই দাবি মেনে নিয়েছে বিজেপি সরকার। আর তাই এই আন্দোলন প্রত্যাহার এবং দিল্লির জন্তর মন্তরে থাকা সমর্থকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিরা।
আজ শনিবার সন্ধ্যায় এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া সিজেপি জানায়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগই ছিল সিজেপির প্রধান দাবি।
সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরব দাস ও আশুতোষ রঙ্কা এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। সিজেপির পক্ষ থেকে জানানো হয়, সরকারের আশ্বাসের ওপর ভরসা রেখেই তারা ‘সদিচ্ছা’ থেকে আন্দোলন শেষ করছেন।
সিজেপি জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি সরকার তাদের অন্য দাবিগুলোও মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা পুলিশ মামলা তুলে নেওয়া, ভবিষ্যতে তাদের হয়রানি না করা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মঘাতী শিক্ষার্থীদের পরিবারকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করছিল তরুণরা। তাদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রকে পদত্যাগ করতে হবে। যা আজ সকালে পূরণ হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

