আজ , ।   

জামি#নে মুক্তি পেলেন সাবেক এমপি শিউলি আজাদ

আরো খবর

শওকত আলী: ব্রাহ্মণবাড়িয়ার নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) রাতে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হলেও বৃহস্পতিবার জানাজানি হয়।

উম্মে ফাতেমা নাজমা বেগম ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সন্ত্রাসীদের হাতে নিহত এ কে এম ইকবাল আজাদের সহধর্মিণী।

২০২৪ সালের ৬ অক্টোবর রাতে ঢাকার নিকেতনের বাসা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রাতেই তাঁকে সরাইল থানা-পুলিশের জিম্মায় দেওয়া হয়। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সরাইল থানায় করা একটি হত্যা মামলায় উম্মে ফাতেমা নাজমা বেগমকে গ্রেফতার করা হয়।

সরাইল থানা সূত্রে জানা গেছে, ৩ সেপ্টেম্বর উম্মে ফাতেমা নাজমা বেগম, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ৬৭ নেতা-কর্মীর বিরুদ্ধে সরাইল থানায় একটি হত্যা মামলা হয়। তিনি ওই মামলার ৪ নাম্ভার আসামি।

গ্রেফতারের পর উম্মে ফাতেমাকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়। বিভিন্ন মামলায় জামিন পেলে তাকে অন্যান্য মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়।
সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগমের আইনজীবী জয়নাল উদ্দিন জানান, হয়রানি, আগাম গ্রেফতার, নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো এবং অন্য কোনো মামলার এজাহারে অন্তর্ভুক্ত না করার নির্দেশনা চেয়ে কারাগারে থাকা সাবেক সংসদ সদস্যের পক্ষে উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়। উচ্চ আদালত সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করে আবেদনকারীকে হয়রানি ও আগাম গ্রেফতার থেকে বিরত থাকার নির্দেশ দেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -