সৈয়দ এনামুল হুদা , মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৬টায় ঘিওর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
সভায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মুস্তাক হোসেন দীপু, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, সাবেক সহসভাপতি আবু কাউসার রেজা ও আব্দুল আলীম খান মনোয়ার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূইয়া ও মিজানুর রহমান খান কুদরত প্রমুখ।
এছাড়া মতবিনিময় সভায় উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় এলাকার সার্বিক উন্নয়ন এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি

