আজ , ।   

মানিকগঞ্জ সদর থানার ওসির কক্ষে আ*গুন, অল্পের জন্য র*ক্ষা পেল থানা

আরো খবর

প্রতিনিধি,মানিকগঞ্জ :

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের কার্যালয়ে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ওসি মো. মনির হোসেন জানান, আগুন লাগার সময় তিনি তার অফিস কক্ষে ছিলেন না। হঠাৎ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন তার কক্ষে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, আগুনে কক্ষে থাকা টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি অথবা টেলিভিশনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত চলছে।

- Advertisement -
- Advertisement -