আজ , ।   

নাফ নদী থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবাস#হ দুই চোরাকারবারি আট*ক

আরো খবর

হেলাল উদ্দিন: টেকনাফ প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং সীমান্তসংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের বহন করা একটি নৌকা থেকে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।

বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী অতিক্রম করে সাবরাং সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে নাফ নদীতে আধুনিক ফ্যান্টম নৌযানসহ একটি বিশেষ অভিযানিক দল মোতায়েন করে।

রাত ৩টার দিকে মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বিজিবি সদস্যরা সেটিকে ধাওয়া করেন। এ সময় নৌকায় থাকা চোরাকারবারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। তবে অপর একজন রাতের অন্ধকারের সুযোগে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে নৌকাটি তল্লাশি করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান চলাকালে চোরাকারবারীদের নৌকাটি বিজিবির ফ্যান্টম বোটের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়ে ঘটনাস্থলেই অর্ধনিমজ্জিত হয়।

আটক ব্যক্তিরা হলেন উখিয়ার কুতুপালং এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা জুস মোহাম্মদ (৩০) এবং আলিখালী এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস (৩৭)।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আটক দুই ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলার মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -