শহিদুল্লাহ সরকার: আশুলিয়া কাঠগড়া নবজাগরণ স্কুল থেকে টিসি না দিয়ে ক্লাস ওয়ানের ছাত্রী নাজিফা আক্তার নেহা কে স্কুল থেকে বেড় করে দেওয়ার অভিযোগ উঠেছে স্কুলের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে। ভুক্তভোগী ছাত্রী নাজিফা আক্তার নেহার পিতা নজরুল ইসলাম বলেন। আমার কন্যা নেহা ছাত্রী হিসেবে খুব ভালো টেনেল ফুল ভিত্তি পেয়েছে কিন্তু সার্টিফিকেট ক্রেস উপহার না দিয়ে স্কুল থেকে বেড় করে দিয়েছে স্কুলের ম্যানেজিং কমিটি। এবিষয়ে জানতে নবজাগরণ স্কুলের সভাপতি হাসমত আলী সরকারের সাথে মুঠোফোনে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা স্কুল থেকে বেড় করি নাই নেহার গার্ডিয়ান পক্ষ অন্য স্কুলে তার বাচ্চা কে ভর্তি করেছে। তিনি আরও বলেন নাজিফা আক্তার নেহার গার্ডিয়ান পক্ষ লোক হিসেবে তারা ঝগড়াটে প্রকৃতির লোক আমারা চাই না তাদের কারণে আমাদের স্কুলের বদনাম হউক। তাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক ক্লাস ওয়ানের ছাত্রী নেহাকে টিসি রেডি করে রেখেছি কিন্তু টিসি এখনো দেওয়া হয়নি।
আলোকিত প্রতিদিন/এপি

