আজ , ।   

জুলাইয়ের তাৎপর্য গভীরভাবে উপলব্ধি করতে হবে : রিজভী

আরো খবর

আলোকিত প্রতিবেদক:

জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

২০ জুলাই সোমবার রাজধানীর উত্তরা আইইউবিএটি ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীর এবং তীক্ষ্ণ। এই তাৎপর্যকে আমাদের আরো উপলব্ধি করতে হবে। রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশের জন্য যেসব কাজগুলো আমাদের বাকি আছে, সে কাজগুলো আমাদের করতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো মিলিতভাবে কমপক্ষে কতগুলো ন্যূনতম প্রধান ইস্যু নিয়ে কি মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকা যায় না? সে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে না থাকলে গণতন্ত্র এবং স্বাধীনতার সুরক্ষাটাও আবার বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে।

তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে সরকারের সঙ্গে বিরোধী দলগুলো আলোচনা করে আরো যদি কিছু সেখানে কথা বলা থাকে, কিছু সংযোজন করা থাকে, সেটা করতে অসুবিধা কোথায়? সেটা করে আইনকরণ করা দরকার। পার্লামেন্টে সংবিধান সংশোধন করা দরকার।

তিনি বলেন, একটি নদী যেমন সমগ্র পথ অতিক্রম করে মোহনায় মিলিত হয়, জুলাইও ১৭ বছরের চলমান ঘটনা, রাজনৈতিক ঘটনা, আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামটির মিলিত রূপ আমরা দেখেছি জুলাইয়ের মধ্যে। জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাজনৈতিক ঘটনা। আমরা এটাকে বিপ্লব বলি।

- Advertisement -
- Advertisement -