ক্রীড়া ডেস্ক: বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন—১৮ ডিসেম্বর ২০২২ তারিখে কাতারের লুসাইলে লিওনেল মেসি সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরার পর গর্বে ভরা যে তকমা লেগে ছিল আর্জেন্টিনার সঙ্গে, নিউ জার্সিতে আজ থেকে সেটি উধাও!
রেফারি শেষ বাঁশি বাজানোর পর মেসির দুই পা ছেড়ে দিয়ে মাঠে বসে পড়া এবং এরপর কয়েক ফোঁটা চোখের জল ফেলাই যেন জানান দিচ্ছিল আর্জেন্টিনা এখন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। শুধু সাবেক নয়; স্পেনের কাছে এবারের ফাইনাল হেরে শিরোপা ধরে রাখতে না পারায় আর্জেন্টিনাই এখন ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন। ১৮ ডিসেম্বর ২০২২ থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত সময়টা হিসাব করলে দাঁড়ায় ১৩০৯ দিন মাত্র।
তবে ২০২৬ বিশ্বকাপ আবার আগের নিয়ম মেনে জুন-জুলাইয়ে হওয়ায় এত কম সময় নিজেদের তৃতীয় বিশ্বকাপ ধরে রাখতে পারল আর্জেন্টিনা। সবচেয়ে বেশি সময় বিশ্বকাপ শিরোপা ধরে রাখার রেকর্ডটা ইতালির। ১৯৩৪ ও ১৯৩৮ সালে টানা দুবার বিশ্বকাপ জেতে ইতালি। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
দীর্ঘ ১২ বছর পর আবার বিশ্বকাপ চালু হয় ১৯৫০ সাল থেকে। সেইবার চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে।
১৯৩৪ সালের ১০ জুন ইতালি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ১৯৫০ বিশ্বকাপ শিরোপা নিষ্পত্তির ম্যাচের (১৬ জুলাই) আগ পর্যন্ত এই ১৬ বছরে ৫৮৮০ দিন বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখে তারা।
আলোকিত প্রতিদিন/এপি

