শোহান বিশ্বাস:
চট্টগ্রামে সাম্প্রতিক অতিবর্ষণজনিত বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ উদ্যোগে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত কয়েকদিনের টানা বর্ষণে চট্টগ্রাম জেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। বন্যাকবলিত মানুষের এই দুর্দশা লাঘবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
১৪ জুলাই ২০২৬ মঙ্গলবার বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জরুরি প্রয়োজন মেটানোর লক্ষ্যে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেওয়া হয়। আল্লাহ তাআলা এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার সহায় হোন।
আলোকিত প্রতিদিন/১৪জুলাই ২০২৬/মওম

