আজ , ।   

এমসি কলেজে দলবদ্ধ ধ*র্ষণ মামলা: ১ জনের মৃ*ত্যুদণ্ড, ৩ জনের যাব*জ্জীবন

আরো খবর

প্রতিনিধি সিলেট:

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আবুল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় অনুযায়ী, সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া শাহ মাহবুবুর রহমান (রনি), তারেকুল ইসলাম (তারেক) ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় অভিযুক্ত অপর চারজনকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় শাহপরান মাজার এলাকা থেকে ফেরার পথে এমসি কলেজের প্রধান ফটকের সামনে এক দম্পতির গাড়ি থামিয়ে তাদের ছাত্রাবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে আটকে রেখে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ সময় দম্পতির কাছ থেকে অর্থ ছিনিয়ে নেওয়া এবং গাড়ি আটকে রাখারও অভিযোগ করা হয়।

ঘটনার রাতেই ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তদন্তের সময় আরও দুইজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদেরও আসামি করা হয়। পরে পুলিশ ও র‌্যাবের অভিযানে আট আসামিকেই গ্রেপ্তার করা হয় এবং তদন্ত চলাকালে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২১ সালের ৩ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা আদালতে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ গঠন, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -