আজ , ।   

মানিকগঞ্জের দৌলতপুরে ব*জ্রপাতে কৃষকের মৃ*ত্যু

আরো খবর

প্রতিনিধি,মানিকগঞ্জ:-

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় চরের মাঠে কাজ করার সময় বজ্রপাতে শহীদ (৫৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শহীদ দৌলতপুর উপজেলার খোর্দ্দ মহেশপুর গ্রামের মৃত শমসের শিকদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে,১৩ জুলাই সোমবার সকাল ১০টা থেকে ১১টার মধ্যবর্তী কোনো এক সময়ে উপজেলার জিয়নপুর ইউনিয়নের খোর্দ্দ মহেশপুর গ্রামের চকের ভিতর মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন শহীদ। বজ্রাপাতের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন অনেক খুজাখুজির পর দুপুর আনুমানিক ১টার দিকে মাঠের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পরিবার এবং পুলিশকে খবর দেয়। এলাকায় এ ঘটনার পর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এবিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার বলেন ঘটনাটি শুনারপর ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই তার মরদেহ দাফন সম্পন্ন হয়। তবে কোন অভিযোগ নেই তার পরিবারের পক্ষ থেকে।

আলোকিত প্রতিদিন/১৩জুলাই ২০২৬/মওম  

- Advertisement -
- Advertisement -