শওকত আলী: ১৩/০৭/২০২৬ খ্রি. রাত ০৩.১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি প্রাইভেটকার আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে ২০ (বিশ) বোতল ফেয়ারডিল সিরাপসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে পুলিশ।
অপর এক অভিযানে পুলিশ ১৩/০৭/২০২৬ খ্রি. সকাল ০৮.০৫ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হইতে ০১টি পিকআপ গাড়ি আটক করে। পিকআপটি তল্লাশী করে ৩০ (ত্রিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের-
১। মোঃ আবু কালাম। পিতা: মৃত নুর ইসলাম বিশ্বাস
সাং- মোরাগাছা মদনপুর থানা- মনিরামপুর, জেলা- যশোর
২। মোঃ বাবুল মিয়া পিতা- দুলাল মিয়া, সাং- মাঝির কোনা থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জ, ৩। মোঃ রোকন ইসলাম। পিতা- আনোয়ার হোসেন, সাং- বীর কাশিমনগর থানা- কুলিয়ারচর, জেলা- কিশোরগঞ্জ।
আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে। আশুগঞ্জ থানার প্রাপ্ত কর্মকর্তা জানান যে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

