আজ , ।   

বিশ্বকাপ ফুটবলে সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছে নরওয়ে দূতাবাস

আরো খবর

আলোকিত ডেস্ক:

বিশ্বকাপ ফুটবলে নরওয়ের সমর্থকদের ধন্যবাদ জানি‌য়ে‌ছে ঢাকায় দেশ‌টির দূতাবাস। ১২ জুলাই রবিবার দূতাবাসের বার্তায় বলা হয়, ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে আসা এবং ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠা আমাদের জন্য গর্বের।

যদিও আমাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে, তবে এ টুর্নামেন্ট আমাদের এমন অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে, যা বহু বছর হৃদয়ে থাকবে।

দূতাবাস জানায়, এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত বিষয় ছিল ‘ভাইকিং রো’। গ্যালারি থেকে শুরু করে সংসদ, স্কুল এবং বিশ্বের বিভিন্ন দেশে নরওয়েজিয়ান সমর্থকদের এ অভিনব সমর্থন ব্যাপক সাড়া ফেলেছে।

নরওয়ে টুর্নামেন্টজুড়ে অকুণ্ঠ সমর্থনের জন্য সব ভক্ত এবং সমর্থকদের আন্তরিক কৃতজ্ঞতা জানায়। একইসঙ্গে বিশ্বকাপে এখনও প্রতিদ্বন্দ্বিতায় থাকা দলগুলোর জন্য শুভকামনাও জানানো হয়।

বার্তার শেষে নরওয়েজিয়ান ভাষায় লেখা হয়, ‘টাক, নরগে! হেইয়া নরগে!’-অর্থাৎ, ‘ধন্যবাদ, নরওয়ে! এগিয়ে যাও নরওয়ে!’

উল্লেখ্য,১১ জুলাই শনিবার দিবাগত রাতে সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে যুক্তরাজ্যের কাছে পরাজিত হয় নরওয়ে।

আলোকিত প্রতিদিন/১২জুলাই ২০২৬/মওম  

- Advertisement -
- Advertisement -