স্পোর্টস ডেস্ক: চার দশক পর সেমিতে মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা। ফাইনালের টিকিটের লড়াইয়ে লিওনেল মেসিদের সামনে অপেক্ষা করছে ইউরোপের শক্তিশালী দল। দুই ফুটবল পরাশক্তির এই লড়াইকে ঘিরে ইতোমধ্যেই বাড়ছে উত্তেজনাও। আগামী বুধবার সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এনিয়ে বিশ্বকাপে পঞ্চমবারের মতো মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড দল।
বিশ্বকাপে দুই দলের আগের পাঁচ লড়াইয়ের ফলাফল—
১৯৬২ (গ্রুপ পর্ব): ইংল্যান্ড ৩-১ আর্জেন্টিনা
১৯৬৬ (কোয়ার্টার ফাইনাল): ইংল্যান্ড ১-০ আর্জেন্টিনা
১৯৮৬ (কোয়ার্টার ফাইনাল): আর্জেন্টিনা ২-১ ইংল্যান্ড— ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র ম্যাচ
১৯৯৮ (শেষ ষোল): আর্জেন্টিনা ২-২ ইংল্যান্ড (পেনাল্টিতে আর্জেন্টিনার ৪-৩ জয়)—মাইকেল ওয়েনের অসাধারণ গোল এবং ডেভিড বেকহ্যামের লাল কার্ডে আলোচিত ম্যাচ
২০০২ (গ্রুপ পর্ব): ইংল্যান্ড ১-০ আর্জেন্টিনা— ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে জয়
দুই দলের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত ইংল্যান্ড জিতেছে তিনটি ম্যাচ, আর্জেন্টিনা জিতেছে একটি, আর একটি ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারে আর্জেন্টিনার পক্ষে।
পরিসংখ্যান এখণ বলছে, বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে ফলাফলের দিক থেকে এগিয়ে ইংল্যান্ড। তবে নকআউট পর্বের সবচেয়ে স্মরণীয় দুই ম্যাচ—১৯৮৬ ও ১৯৯৮—দুটিতেই শেষ হাসি হেসেছিল আর্জেন্টিনা। বিশেষ করে ১৯৮৬ সালের সেই ম্যাচে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি।
আলোকিত প্রতিদিন/এপি

