আজ , ।   

রোববার দুপুর ১২টায় প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

কয়েক দফা পিছিয়ে অবশেষে রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় প্রকাশ করা হবে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। ফল প্রকাশ উপলক্ষে একই দিন দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১১ জুলাই) দুই মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে গণমাধ্যম প্রতিনিধিদের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার আমন্ত্রণও জানানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত করা হয়েছিল। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটেও ফলাফল প্রকাশ করা হবে।

যেভাবে জানা যাবে ফল-

ফলাফল প্রকাশের পর পরই তা অনলাইনে এবং শিক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ রয়েছে। এক্ষেত্রে যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক) থেকে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে সহজেই ফলাফল জানা যাবে।

এসএমএসের জন্য মোবাইলের মেসেজ অপশনে লিখতে হবে—

DPE <স্পেস> রোল নম্বর
এরপর পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

(উদাহরণস্বরূপ, কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে DPE 123456 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল পাওয়া যাবে।)

এছাড়া ইন্টারনেট ব্যবহারকারীরা ঘরে বসেই বিস্তারিত ফলাফল দেখতে পারবেন। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইপেমিস (IPEMIS) ওয়েবসাইটে প্রবেশ করে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশন নির্বাচন করতে হবে। এরপর শিক্ষার্থীর রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে ‘সাবমিট’ বা ‘ফল দেখুন’ বাটনে ক্লিক করলে মার্কশিটসহ ফলাফল দেখা যাবে।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -