আজ , ।   

ঢাকা মেডিক্যালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধ#ন করলেন প্রধানমন্ত্রী

আরো খবর

আলোকিত প্রতিবেদক: ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল সোয়া ১০টায় ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

শনিবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে পৌঁছে শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন সরকারপ্রধান। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় ঢামেকে নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। পরে শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারেক রহমান। এই অনুষ্ঠান থেকে স্বাস্থ্য খাত সম্পর্কিত একাধিক প্রকল্পের ঘোষণা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে একনজর দেখতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আয়োজকরা আশা করছেন, প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের ঘোষণা দেবেন তিনি।

উল্লেখ্য, ঢাকা মেডিক্যাল কলেজ ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -