নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদর থানাধীন ১২ নং ওয়ার্ডের সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশে রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, ১০ জুলাই শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে গোপন সংবাদ এর ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পৌরসভার ১২নং ওয়ার্ডের সাস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশে রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিক-আপের বাম্পার এর মধ্যে বিশেষ কায়দায় লোকানো থেকে ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ৮ হাজার পিস ইয়াবা, মাদকদ্রব্য বহনকাজে ব্যবহৃত পিকআপ গাড়ি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ড্রাইভার ফয়সাল (৪১) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মৃত জহির আহাম্মদ ড্রাইভারের পুত্র।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মাদক নির্মূলে কক্সবাজার সদর থানার উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রাত্যহিক অভিযানের অংশ হিসেবে সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিন পাশে রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতের পিসিপিআর বিশ্লেষণ করে দেখা যায় তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে বিভিন্ন মামলা রয়েছে।
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আলোকিত প্রতিদিন/১১জুলাই ২০২৬/মওম

