আজ , ।   

সাভারের কাকাব স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্ট খেলা অনুষ্ঠিত

আরো খবর

শহিদুল্লাহ সরকার:

১০ জুলাই শুক্রবার বিকেলে সাভারের কাকাব স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ফুটবল টুনামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের এমপি দেওয়ান মো: সালাউদ্দিন বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিরুলিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী আমির শিরালি, আবু সাইদ বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, আরও উপস্থিত ছিলেন বিরুলিয়া ৫ নং ইউপি সদস্য হাজ্বী মনিরুল হক, ফুটবল টুনামেন্ট খেলার সভাপতিত্ব করেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী শাহিনুর রহমান শাহীন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন, ঢাকা ১৯ আসনের এমপি দেওয়ান মো: সালাউদ্দিন বাবু।

আলোকিত প্রতিদিন/১০জুলাই ২০২৬/মওম  

- Advertisement -
- Advertisement -