আজ , ।   

ঘিওরে বসতবাড়িতে পুলিশের অভিযা*ন, ইয়াবাসহ আট*ক-৩

আরো খবর

সৈয়দ এনামুল হুদা, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ঘিওর বাসস্ট্যান্ড সংলগ্ন কুস্তা এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা হলেন- কুস্তা এলাকার লিটন মিয়া (৪২), সুমন খান (৩২) ও খোকন (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘিওর থানার এসআই মো. মোক্তার হোসেনের নেতৃত্বে একটি দল ওই বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তিনজনকে আটকের পর তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে মোট ৪৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তার লিটন মিয়ার বিরুদ্ধে পূর্বে দুটি এবং সুমন খানের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঘিওর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ঘিওর থানা পুলিশের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আলোকিত প্রতিদিন/এপি

 

- Advertisement -
- Advertisement -