স্পোর্টস ডেস্ক: মেসির নৈপুণ্যে ৩-২ গোলে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা।আর্জেন্টিনা জালে দুই গোল পাঠিয়ে জয়ের স্বপ্নই বুনেছিল মিশর। লিওনেল মেসির পেনাল্টি মিসে সেই সম্ভাবনা জোরাল হয়েছিল। কিন্তু ম্যাচের বয়স বাড়তেই খেলায় ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। রোমাঞ্চ শেষে পাঁচ গোলের থ্রিলারে মিসরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখেছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। ১৫ মিনিটের ব্যবধানে তিন গোল দিয়ে শেষ ষোলোতে চমৎকার এক জয় পেল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
তবে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের পায়ের ওপর মারওয়ান আত্তিয়া দাঁড়িয়ে থাকায় ভিএআরের দ্রুত হস্তক্ষেপের পর ঘটনাটি ফাউল হিসেবে ধরা হয় এবং শেষ পর্যন্ত মিসরের গোলটি বাতিল করে দেন রেফারি। তবে সেই আক্ষেপ বেশিক্ষণ থাকেনি মিসরের। সেই মোস্তফা জিকোর গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিশর।।
মিশরের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েছে আর্জেন্টিনা।ম্যাচের ১৫ মিনিটে মিশরের ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম গোল করে দলকে এগিয়ে দেন। এর কিছুক্ষণ পর পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসি।
গোল হজমের পর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি অফসাইডের দাবিতে রেফারির কাছে তীব্র প্রতিবাদ জানান। তবে রিপ্লেতে দেখা যায়, গোলটি সম্পূর্ণ বৈধ ছিল এবং রেফারি নিজের সিদ্ধান্ত বহাল রাখেন।
বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।আজ সোমবার আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১০টায়। কেপ ভার্দে ম্যাচের শুরুর একাদশ থেকে এই ম্যাচে ৩টি পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। ফাকুন্দো মেদিনার জায়গায় শুরুর একাদশে ফিরছেন নিকোলাস তাগলিয়াফিকো।
আক্রমণভাগে প্রথম চার ম্যাচে শুরুর একাদশে ছিলেন লাউতারো মার্টিনেজ। তবে আজ বেঞ্চে বসতে হচ্ছে তাকে। লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগ সামলাবেন চোট কাটিয়ে পূর্ণরূপে ফেরা হুলিয়ান আলভারেজ।
আলোকিত প্রতিদিন/এপি

