আজ , ।   

খেলা দেখা নিয়ে দাম্পত্য বি*রোধ, ঘাটাইলে নববধূর ঝু*লন্ত ম*রদেহ উ*দ্ধার

আরো খবর

রাহাত সরকার:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ৫ নম্বর আনেহলা ইউনিয়নের ডাকাতিয়া গ্রাম থেকে পূর্ণি (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে সুব্রত বর্মনের সঙ্গে পূর্ণির বিয়ে হয়। মঙ্গলবার রাতে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রীকে বাড়িতে রেখে সুব্রত বর্মন বাড়ী থেকে রাগ করে খেলা দেখতে বাইরে চলে যান। পরে গভীর রাতে তিনি বাড়ি ফিরে স্ত্রীর কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় পূর্ণিকে ঘর ভিতরে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘাটাইল থানার পুলিশ জানায়, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আলোকিত প্রতিদিন/০৮ জুলাই ২০২৬/মওম  

- Advertisement -
- Advertisement -