আজ , ।   

মানিকগঞ্জের ঘিওরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আরো খবর

সৈয়দ এনামুল হুদা, মানিকগঞ্জ: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ প্রতিপাদ্যে মানিকগঞ্জের ঘিওরে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। সোমবার (৬ জুলাই) সকালে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সমবায়ীদের মধ্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে ঘিওর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।

সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গ্রামীণ পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সমবায়ী সদস্যদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও শুভেচ্ছা জানান উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোসা. তাসলিমা মমতাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা বলেন, পল্লী এলাকার সার্বিক উন্নয়ন ও গ্রামীণ জনপদকে আত্মনির্ভরশীল করে তুলতে বিআরডিবি ও সমবায়ীদের একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, গ্রামীণ অর্থনীতির টেকসই অগ্রগতিই দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জানে আলম ও ঘিওর থানার এসআই চিন্ময় কুমার মণ্ডল। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সমবায়ী সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -