আজ রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

সিসিএস সোনাইমুড়ী উপজেলা শাখার ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক, সোনাইমুড়ী | ০৫ জুলাই ২০২৬

কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) সোনাইমুড়ী উপজেলা শাখার উদ্যোগে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪ জুলাই ২০২৬) সন্ধ্যায় সোনাইমুড়ী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় ভোক্তা অধিকার, জনসচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. মোঃ ওমর ফারুক (খালেদ), জেলা কো-অর্ডিনেটর, কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস), নোয়াখালী। তিনি তার বক্তব্যে বলেন, ভোক্তাদের অধিকার রক্ষা ও বাজারে অনিয়ম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সিসিএস সোনাইমুড়ী উপজেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারী বক্তারা বলেন, “ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভা শেষে সর্বসম্মতিক্রমে সিসিএস সোনাইমুড়ী উপজেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন—আহ্বায়ক: মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম-আহ্বায়ক: ফজলুল হক মুন্না, সদস্য সচিব: সোলায়মান স্বপন, সদস্য: সাইফুল ইসলাম, সদস্য: মাহবুবুর রহমান মাহি, অনুষ্ঠানে সিসিএসের বিভিন্ন পর্যায়ের সদস্য, সামাজিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ী উপজেলায় ভোক্তা অধিকার প্রতিষ্ঠা, বাজার মনিটরিং ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী দিনে সোনাইমুড়ী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -