আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

‘নকআউটে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেয় না’: লিওনেল মেসি

আরো খবর

জয়টা পেয়েছে আর্জেন্টিনা। তবে আজ মায়ামিতে মানুষের হৃদয় জিতেছে কেপ ভার্দে।

ক্রীড়া ডেস্ক: সেই তালিকায় আছেন খোদ লিওনেল মেসিও। তাই তো ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রশংসা করতে ভুলেননি আর্জেন্টিনার অধিনায়ক। শেষ ৩২-য়ের ম্যাচে ৩-২ ব্যবধানে হারার আগে আর্জেন্টিনার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে কেপ ভার্দে। প্রতিপক্ষের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করে ৮ বারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘জানতাম ম্যাচটা অনেক কঠিন হতে যাচ্ছে।

স্পেন ও উরুগুয়ের কাছে হারেনি তারা। তবে সবচেয়ে কঠিন কাজটি প্রথমে করতে পেরেছিলাম। তা হলো প্রথম গোলটি করা। এরপর ভেবেছিলাম চেনা ছন্দ খুঁজে পেয়ে স্বস্তিতে খেলব। কিন্তু হয়েছে ঠিক উল্টো। নিজেদের সবটুকু তারা মাঠে নিংড়ে দিয়েছে।’

নকআউটের ম্যাচে কেউ কাউকে ছাড় দেয় না বলে জানান মেসি। ৩৯ বছর বয়সী প্লেমেকার বলেছেন, ‘নকআউটের ম্যাচে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দেয় না। নামের কারণে অনেকে হয়তো প্রতিপক্ষকে কম শক্তিশালী ভাবতে পারে।

তবে আমরা জানতাম ম্যাচটা মোটেও সহজ হবে না। এটাই বিশ্বকাপকে বিশেষ করে তুলেছে। সব দলই খুব কাছাকাছি মানের এবং প্রতিটি ম্যাচই কঠিন। মায়ামির ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে কাজে লাগাতে চান মেসি। ইন্টার মায়ামির অধিনায়ক বলেছেন, ‘বরাবরের মতোই আমরা প্রচুর পরিশ্রম করেছি। নিজেদের সেরাটা দিতে পারি আর না পারি।

শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। ম্যাচটি আগামী ৭ জুলাই আটলান্টা স্টেডিয়ামে হবে। শুরু হবে রাত ১০টায়।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -