আজ শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুজিব

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পেয়েছেন সহযোগী অধ্যাপক ( শিশু) ডাঃ মোহাম্মদ মুজিবুল হক।

২ জুলাই ( বৃহস্পতিবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনাল -১ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে ডা. মুজিবুল হককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

একই প্রজ্ঞাপনে শের-ই বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ( পিডিয়াট্রিক) ডা. মো. মজবিুর রহমানকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ৯ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য যে, কক্সবাজার মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মোহাম্মদ মুজিবুল হক কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -