আজ মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

আরো খবর

আলোকিত প্রতিবেদক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রের জানায়, স্পিকার আগামী ৩ জুলাই ঢাকা থেকে তেহরানের উদ্দেশে রওনা হতে পারেন। তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন।

জানা গেছে, আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম, ইরাক এবং মাশহাদে খামেনির জানাজা এবং দাফন-সংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবে।

আলোকিত প্রতিদিন/৩০ জুন ২০২৬/মওম  

- Advertisement -
- Advertisement -