আজ সোমবার, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী নাগু গ্রেফতা#র 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী গিয়াস উদ্দিন প্রকাশ নাগু (২৬)কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

রবিবার (২৮ জুন) রাত ১০ টার দিকে সদর থানার আওতাধীন পৌরসভার ১নং ওয়ার্ড সমিতি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাগু শহরের ২ নং ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ১ নং ওয়ার্ডের আবু নাছেরের ভাড়া বাসা থেকে নাগুকে গ্রেফতার করা হয়।আসামীর পিসিপিআর বিশ্লেষণ করে দেখা যায় তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় বিভিন্ন অপরাধের একাধিক মামলা চলমান রয়েছে। আসামীকে আদালতে সোপর্দ করা হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরো বলেন, কক্সবাজার জেলার প্রাণকেন্দ্র সদর । মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং পর্যটনকদের জন্য নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছি।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং সাধারণ জনগণকে প্রত্যক্ষ সেবা প্রদানে আমরা অঙ্গীকারবদ্ধ। সার্বিক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -