আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বল হাতে আর্জেন্টিনা*র জার্সিতে নজর কাড়লেন পূজা চেরী!

আরো খবর

বিনোদন ডেস্ক: ফিফা বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আকাশী-সাদা জার্সি পরে বল হাতে ছবি পোস্ট করেছেন পূজা চেরী। প্রিয় দলের প্রতি আজীবন সমর্থন ব্যক্ত করে দেওয়া তাঁর এই পোস্টটি ভক্তদের মাঝে ব্যাপক ভাইরাল হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মাঠের উত্তেজনার আঁচ এসে লেগেছে বিনোদন জগতেও। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের তুমুল উন্মাদনার মাঝেই নিজের পছন্দের দলের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিওনেল মেসির দলের প্রতি নিজের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার কথা জানিয়েছেন এই নায়িকা।

শনিবার (২৭ জুন) রাতে পূজা চেরী তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে আর্জেন্টিনার জার্সি গায়ে বল হাতে বেশ কয়েকটি নজরকাড়া ছবি পোস্ট করেন তিনি। ফুরফুরে মেজাজে থাকা এই অভিনেত্রীর ছবিগুলো মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়। ছবিগুলোর ক্যাপশনে প্রিয় দলের প্রতি আবেগঘন বার্তা দিয়ে পূজা লেখেন, “সব সময়ই আর্জেন্টিনার পাশে আছি এবং থাকবো। প্রতিটি গোল, প্রতি ফোঁটা অশ্রুতে, প্রতিটি বিজয়ে।

আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে পূজার এই পোস্ট ভক্ত-অনুরাগীদের মাঝে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে এখন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে প্রায় ১৫ হাজারেরও বেশি প্রতিক্রিয়া জমা পড়ে। ফুটবল বিশ্বকাপের এই মৌসুমে প্রিয় তারকার এমন ফুটবলপ্রেম দেখে আর্জেন্টিনার সমর্থকেরাও কমেন্ট বক্সে তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।

অভিনয় জীবনের ব্যস্ততার মধ্যেও খেলাধুলার প্রতি পূজার এই টান তাঁর ভক্তদের সবসময়ই মুগ্ধ করে। উল্লেখ্য, কাজের ক্ষেত্রে চলতি বছরের দুই ঈদেই বড় পর্দায় দেখা গেছে এই অভিনেত্রীকে। পবিত্র ঈদুল ফিতরে তাঁর অভিনীত ‘দম’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এবং ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাসুদ রানা’। দুই ছবিতেই নিজের অভিনয়ের জন্য দর্শকদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছেন পূজা চেরি।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -