আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বয়স ৩৯ তো কী? এখনো বিশ্বকাপের ভা#গ্য একাই লিখছেন: লিওনেল মেসি

আরো খবর

স্পোর্টস: ৩৯ বছর বয়সটা অধিকাংশ ফুটবলারের জন্য বুট জোড়া তুলে রেখে অবসরের গল্প লেখার সময়, অথচ লিওনেল মেসি এই বয়সে এসেও প্রতি ম্যাচে বিশ্বফুটবলের ইতিহাস নতুন করে লিখছেন। সোমবার টেক্সাসের ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে দলের যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক তখনই বদলি নেমে দেখালেন নিজের চিরচেনা মহাজাগতিক রূপকথা।

ম্যাচের ৮০ মিনিটে চোখধাঁধানো এক ট্রেডমার্ক ফ্রি-কিক গোল করে জর্ডানের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করার পাশাপাশি ফুটবল ইতিহাসের এক অলৌকিক ও অবিশ্বাস্য বিশ্বরেকর্ড নিজের করে নিলেন এই মহাতারকা। বিশ্বকাপের মঞ্চে টানা ৭টি ম্যাচে গোল করার একক বিশ্বরেকর্ড এখন শুধুই এই আর্জেন্টাইন অধিনায়কের।

এর আগে বিশ্বকাপের টানা ৬ ম্যাচে গোল করার রেকর্ড ছিল ১৯৫৮ সালের ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফন্টেইন এবং ১৯৭০ সালের ব্রাজিলের জাইরজিনহোর। জর্ডানের বিপক্ষে এই জাদুকরী গোলটির মাধ্যমে ফন্টেইন ও জাইরজিনহোকে ছাড়িয়ে ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে টানা ৭ ম্যাচে গোলের মহাকাব্য  মেসি।

কাতার বিশ্বকাপের নকআউট পর্বের শেষ ৩ ম্যাচের পর চলতি ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ৩টি ম্যাচ—সব মিলিয়ে টানা ৭টি ম্যাচের প্রতিটিতেই জালের দেখা পেলেন এলএমটেন। চলতি আসরে মাত্র ৩টি ম্যাচ খেলেই ইতিমধ্যে ৬টি গোল করে গোলদাতার তালিকায় সবার ওপরে আছেন মেসি। ৩৯ বছর বয়সে এসেও প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে যেভাবে তিনি এই অবিশ্বাস্য ধারাবাহিকতা বজায় রেখেছেন, তা প্রমাণ করে কেন তাকে সর্বকালের সেরা বলা হয় এখন।

তার এই অতিমানবীয় ফর্মের ওপর ভর করেই গ্রুপ ‘জে’ থেকে শতভাগ জয় নিয়ে শেষ ৩২ নিশ্চিত করলো আর্জেন্টিনা, যেখানে আগামী ৩ জুলাই তাদের প্রতিপক্ষ কেপ ভার্দ।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -