আজ শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

‎হরিরামপুরে ভাঙ্গারি ব্যবসায়ীকে মা*রধর ও চাঁ*দা দা*বির মা*মলার আ*সামি গ্রে*ফতার

আরো খবর

প্রতিনিধি,মানিকগঞ্জ:

মানিকগঞ্জের হরিরামপুরে ভাঙ্গারি ব্যবসায়ীকে মারধর ও চাঁদাবাজির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হৃদয় শরীফ (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
‎সে উপজেলার চালায় ইউনিয়ন যুবদলের সহ-প্রচার সম্পাদক এবং ইজদিয়া গ্রামের রহিম শরীফের ছেলে।
২৭ জুন শনিবার ভোরে একই ইউনিয়নের সাপার চানপুর শ্বশুরবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আফজাল হোসেন। মামলা সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ দুপুরে উপজেলার চালায় ইউনিয়নের লাউতা বাজারে ভাঙ্গারি ব্যবসায়ী আনিসুর রহমানের কাছে চাঁদার দাবি করে হৃদয় শরীফ ও তার সহযোগীরা। চাঁদা না দেওয়ায় তাকে মারধর করা হয়। পরবর্তীতে আহত অবস্থায় ভাঙ্গারি ব্যবসায়ী আনিসুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনায় ১৫ মার্চ ভুক্তভোগী আনিসুর রহমান ৬ জনের নাম উল্লেখ করে হরিরামপুর থানায় একটি অভিযোগ দেন। ওই অভিযোগের প্রেক্ষিতে দ্রুত বিচার আইনে ৪(১) আইনে শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪ ধারায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। মামলা নম্বর-৪। ২৯ মার্চ মামলার চার্জশিট দাখিল করা হয়। মামলার তদন্তে এ ঘটনায় একজনের সম্পৃক্ততা না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয। ওই মামলায় হৃদয় শরীফ ৫ নম্বর আসামি। বাকি আসামি জামিনে থাকলেও হৃদয় শরীফ জামিল না নেওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, একজন ভাঙ্গারি ব্যবসায়ীকে মারধর ও চাঁদা দাবি করায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। এ মামলায় জামিন না নেওয়ায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আজ ভোরে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ২৭ জুন ২০২৬/মওম  

- Advertisement -
- Advertisement -