মোঃ নিশাদুল ইসলাম নিশাদ, ব্রাহ্মণবাড়িয়া। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আগামী ১লা আগস্ট ২০২৬ শনিবার আসন্ন বাৎসরিক পিকনিক সফল করার লক্ষ্যে নিউইয়র্কের বাফেলোস্থ ব্রাহ্মণবাড়িয়া সমিতির এক গুরুত্বপূর্ণ প্রাক-প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ জুন (শুক্রবার) বাফেলোর ২ সানফোর্ড স্টেটে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সমিতির নেতৃবৃন্দ প্রবাসে অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর সর্ববৃহৎ এই মিলনমেলাকে সুন্দর, সুশৃঙ্খল এবং আকর্ষণীয় করে তুলতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেন। সভায় পিকনিকের বিভিন্ন ইভেন্ট, ক্রীড়া প্রতিযোগিতা ও আপ্যায়নসহ যাবতীয় প্রস্তুতির খসড়া রূপরেখা চূড়ান্ত করা হয়।
সমিতির সভাপতি এ কে এম আবু হানিফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মনু আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ বাতেন সরকার, সহ-সভাপতি মোঃ আজাদ, সাধারণ সম্পাদক লিয়াকত তারিফ ও সাধারণ সম্পাদক-১ নিজাম উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক-১ রিপন হক ও সাংগঠনিক সম্পাদক-২ পাপেল আহমেদের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক বুলবুল আহমেদ, অর্থ সম্পাদক লুৎফুর রহমান, ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া সম্পাদক-১ কাউসার আহমেদ, ক্রীড়া সম্পাদক-২ কামরুজ্জামান কাউছার এবং আপ্যায়ন সম্পাদক মোঃ ছফু।
সভায় বাংলাদেশ থেকে আগত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “তরী বাংলাদেশ” এর আহবায়ক সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মসজিদ রোডের ‘মৌসুমী অফসেট প্রেস’-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খাইরুজ্জামান ইমরান এবং বাফেলো প্রবাসী মাহমুদুল হাসান।
প্রবাসের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও সৌহার্দ্য তুলে ধরতে এই পিকনিক আশা করি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোকিত প্রতিদিন/এপি

