আজ শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ: খেলা কখন কোন মাঠে

আরো খবর

ক্রীড়া ডেস্ক:

ফুটবল বিশ্বকাপের দামামার মাঝেই শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। চার বছর পর জিম্বাবুয়ের মাটিতে খেলতে গেল টাইগাররা। পূর্ণাঙ্গ সিরিজে এক টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। একমাত্র টেস্ট দিয়ে সাত ম্যাচের এই পূর্ণাঙ্গ সিরিজ শুরু হবে।

২৮ জুন হারারেতে টেস্ট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে। লাল বলের লড়াই শেষে সাদা বলের দুই সিরিজ খেলবে বাংলাদেশ। হারারেতে ৬, ৯ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। টেস্টের মতো ৫০ ওভারের প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

সাদা বলের লড়াইয়ের শেষ অধ্যায় হবে বুলাওয়েতে। সেখানে ১৫, ১৭ ও ১৯ জুলাই তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।

সবশেষ ২০২৫ সালে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সেই সিরিজের প্রথম টেস্ট জিতে চমক দেখিয়েছিল স্বাগতিকরা। যদিও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে বাংলাদেশ।

গত ২০২২ সালের জুলাই-আগস্টে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল টাইগাররা। বিসিবি সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে সেই সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ।  টি-টোয়েন্টিতেও একই ব্যবধানে সিরিজ হেরে বাড়ি ফিরেছিল লাল-সবুজের দল।

সবশেষ ২৫ বছরে জিম্বাবুয়ের মাটিতে ৯ ওয়ানডে সিরিজের মধ্যে মাত্র তিনটি জিতেছিল বাংলাদেশ। বাকি ৬ সিরিজেই দাপট দেখিয়েছে স্বাগতিকরা।

আলোকিত প্রতিদিন/ ২৭ জুন ২০২৬/মওম  

- Advertisement -
- Advertisement -