আজ রবিবার, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

গোপনে বিয়ে করছেন টেইলর সুইফট

আরো খবর

বিনোদন ডেস্ক:

আন্তর্জাতিক পপ তারকা টেইলর সুইফটকে ঘিরে আবারও বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, চলতি বছরের জুলাইয়ের শুরুতেই তিনি মার্কিন ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২ জুলাই নিউইয়র্কে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে গোপনভাবে বিয়ের আয়োজন হতে পারে এই তারকা জুটির। পরদিন অর্থাৎ ৩ জুলাই একটি বড় সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে, যেখানে প্রায় দুই হাজার অতিথি থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে পুরো আয়োজন ঘিরে রাখা হয়েছে কঠোর গোপনীয়তা। অতিথিদের কাছে কোনো ছাপানো আমন্ত্রণপত্র পাঠানো হয়নি। বরং ব্যক্তিগতভাবে ফোন করে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে অতিথিদের অনুরোধ করা হয়েছে, অনুষ্ঠান সংক্রান্ত কোনো তথ্য যেন প্রকাশ্যে না করতে।, বিয়ের সম্ভাব্য আয়োজন হতে পারে নিউইয়র্কের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেন এলাকায়। বিশাল আয়োজন, নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতেই এই ভেন্যু বিবেচনায় আনা হচ্ছে বলে আলোচনা রয়েছে।

এদিকে একটি প্রোডাকশন সংস্থা ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের কিছু রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা এবং ভেন্যুর বাইরে অস্থায়ী কাঠামো নির্মাণের অনুমতির জন্য আবেদন করেছে বলেও খবর পাওয়া গেছে। এই তথ্য সামনে আসার পর থেকেই জল্পনা আরও জোরালো হয়েছে।

তবে এখন পর্যন্ত টেইলর সুইফট কিংবা ট্র্যাভিস কেলসি—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তাদের ঘনিষ্ঠ মহলও বিষয়টি নিয়ে নীরব। ফলে বিয়ের খবর নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা থাকলেও, এটি এখনো নিশ্চিত নয় ।

আলোকিত প্রতিদিন/ ২৭ জুন ২০২৬/মওম  

- Advertisement -
- Advertisement -