আজ শুক্রবার, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে ফেনীতে সংবাদ সম্মেল*ন

আরো খবর

মো: আতীক রোজেন, ফেনী প্রতিনিধি। ​সারা দেশের ন্যায় আগামী ২৮ জুন ২০২৬ (রবিবার) ফেনী জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার শিশুদের এই টিকা খাওয়ানো হবে। ক্যাম্পেইনটি সফল করার লক্ষ্যে বিস্তারিত তথ্য জানাতে ২৫ জুন বৃহস্পতিবার সকালে ফেনী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

​জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ক্যাম্পেইনের আওতায় ফেনী জেলায় দুই ক্যাটাগরিতে মোট ২ লাখ ৫৩ হাজার ৪৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ৪৭৩ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২৩ হাজার ১২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

​ক্যাম্পেইন সফল করতে জেলায় মোট ১ হাজার ১৩৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্থায়ী ৭টি, অস্থায়ী ১ হাজার ১২৪টি এবং ৭টি ভ্রাম্যমাণ কেন্দ্র রয়েছে। স্বাস্থ্যকর্মী ও সহযোগী সংস্থার প্রতিনিধিদের মাধ্যমে বাসস্টেশন ও রেলস্টেশনসহ জনসমাগমস্থলে শিশুদের এ সেবা প্রদান করা হবে।

​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, শিশুদের খালি পেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। তাই অভিভাবকদের অনুরোধ করা হয়েছে, সন্তানদের প্রয়োজনীয় খাবার খাইয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টার মধ্যে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার জন্য।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -