আজ বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ঘিওরে পরিবেশ রক্ষায় প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

আরো খবর

সৈয়দ এনামুল হুদা, মানিকগঞ্জ: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে ঘিওর উপজেলা প্রেসক্লাব একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কৃষ্ণচূড়া ও বকুল ফুলের চারা রোপণ করা হয়।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি প্রেসক্লাবের উদ্যোগের প্রশংসা করে বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ঘিওর প্রেসক্লাবের এই সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে সাধারণ মানুষও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হবে এবং সারাদেশে এই কার্যক্রম আরও জোরদার হবে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম, ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্বতী পাল এবং ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অহিদুল ইসলাম টুটুল সহ প্রেসক্লাবের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রেসক্লাব পরিচালনা কমিটি জানায় যে, শুধুমাত্র চারা রোপণই তাদের লক্ষ্য নয়। রোপিত গাছগুলোকে সঠিকভাবে বৃদ্ধি পেতে সাহায্য করতে তারা নিয়মিত পরিচর্যা নিশ্চিত করবে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -