নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সরকারি কলেজের ২০২৬-২০২৭ সনের শিক্ষক পরিষদ নির্বাচন ২৩ জুন মঙ্গলবার কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মিঠুন চক্রবর্তী সম্পাদক পদে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রাণীবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী আবুল কাশেম ।যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মং থোয়েন এ। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ইমরানুল হক।
অর্থ সম্পাদক পদে রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ হারুনুর রশীদ নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জান্নাতুন নাঈম।
এই নির্বাচনে কলেজে কর্মরত ৫৪ জন শিক্ষকের মধ্যে ৫০ জন শিক্ষক ভোট প্রদান করেন।
নির্বাচনে অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: অহিদুল ইসলাম নির্বাচন কমিশনার ছিলেন।
নবনির্বাচিত সম্পাদক মিঠুন চক্রবর্তী বলেন,
কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের দিক নির্দেশনায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে আগামী দিনে সকলকে নিয়ে সততা ও সাম্যতার ভিত্তিতে দায়িত্ব পালন করবো।যে আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে তাঁরা আমাকে নির্বাচিত করেছেন সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করবো। এজন্য সকল শিক্ষক-কর্মচারীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।
কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক বলেন, নির্বাচিত শিক্ষককের অভিনন্দন জানাই। আশা করছি নির্বাচিতরা কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের কল্যাণে স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন। নবনির্বাচিত শিক্ষক পরিষদের সফলতা কামনা করছি।
আলোকিত প্রতিদিন/২৪জুন ২০২৬/মওম

