আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

হামলার পরও থামেনি সওজের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক অবৈ#ধ স্থাপনা

আরো খবর

ঢাকা জেলা প্রতিনিধি: মামুন আহমেদ জয়, ঢাকার ধামরাইয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযান ঘিরে হামলার ঘটনার পরও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ঘটনার দ্বিতীয় দিনেও বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অভিযান চালিয়ে সড়ক দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) ধামরাই পৌরসভার ঢুলিভিটা এলাকায় স্নোটেক্স সংলগ্ন ও আমিন মডেল টাউন কাঁচাবাজার রোডে এ অভিযান পরিচালনা করা হয়। সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে নির্মিত দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেদায়ান আহমেদ রাফি, সড়ক ও জনপথ বিভাগের মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এছাড়াও ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা ও ওসি অপারেশন দেবাশীষ সানা উপস্থিত ছিলেন। অভিযানের সময় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

এর আগে উচ্ছেদ কার্যক্রম চলাকালে হামলার ঘটনায় সওজের লোবেট চালক আহত হন। ওই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয় এবং সরকারি জায়গা দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো অভিযান চালানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি জায়গায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -